ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫
১১:০৬ পূর্বাহ্ণ
171 ভিউ

ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:০৬ 171 ভিউ
ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল—একদিন হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সময়ের ব্যবধানে সেই ইচ্ছা বাস্তবে রূপ দিলেন প্রবাসী হাফেজ মো. আতিক ফারাজি (২৩)। এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে দিনটির অপেক্ষায় ছিলেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর (চেয়ারম্যান বাড়ি) গ্রামে হেলিকপ্টারে করে কনের বাড়ির পাশে একটি খোলা মাঠে নামেন বর হাফেজ মো. আতিক ফারাজি। এসময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী। প্রবাসী মো. আতিক ফারাজি উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ৪নং চর ডিগ্রীচর গ্রামের মো. আব্দুল মজিদ ফারাজির ছেলে। আর কনে সাবরিনা খুশবু শিমু (১৯) গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মৃত আলহাজ খোরশেদ আলমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ১২ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। এলাকাবাসী জানান, তাদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তাও আবার বিয়ে করতে এসেছেন বর। তাদের ছেলে-মেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছে। এছাড়া ওই গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগও হাতছাড়া করেনি এলাকাবাসী। বর হাফেজ মো. আতিক ফারাজি বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা