নিউজ ডেক্স
আরও খবর
প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প
হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান
ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা
ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন
আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন
যুক্তরাষ্ট্র থেকে আরো ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠালো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন।
আজ ৩০শে জুলাই, বৃহস্পতিবার ভোরে ‘আমনি এয়ারে’র বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে জামায়াতে ইসলামীর ‘পরীক্ষিত বন্ধু’ খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
দেশে ফেরত এসব ব্যক্তি বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ডিপোর্টি যাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়।
ইমিগ্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]