‘আমি চেষ্টা করতে পারব’ – বর্ণমালা টেলিভিশন

‘আমি চেষ্টা করতে পারব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:১৫ 111 ভিউ
তখনো বাংলাদেশ দলকে বহনকারী বাসটি ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছায়নি। তবে আলাদা গাড়িতে দলের আগেই মাঠে উপস্থিত জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাংবাদিকদের সঙ্গে আলাপে ওয়ানডে সিরিজে ছন্দহীন লিটন দাসকে স্কোয়াডে রাখা, একাদশে সুযোগ পাওয়া এবং শেষ পর্যন্ত বাদ পড়া—সবকিছুর উত্তরের একটাই ব্যাখ্যা, ‘আশায় গুড়ে বালি’। সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারার ব্যর্থতা মেনে নিয়েছেন লিটনও। তাইতো ক্যান্ডিতে আসার পর থেকেই তার ধ্যানজ্ঞানে ঢুকে পড়ে টি-টোয়েন্টি। অনুশীলনেও বাড়তি মনোযোগী ছিলেন সংক্ষিপ্ত সংস্করণ সামনে রেখেই। কেননা, এই সংস্করণে আবার অধিনায়কও তিনি। কিন্তু সাদা বলের সংস্করণে ব্যর্থ হওয়ার কারণ কি! একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়েও কেন উত্তরণের পথ খুঁজে পাচ্ছেন না, সেসব প্রশ্নে লিটনের সহজ উত্তর, ‘আমি চেষ্টা করতে পারব’! টেস্ট দলের সেরা পছন্দ লিটন। ওয়ানডেতে সুযোগ পাওয়ার পর ব্যর্থ হয়ে বাদ পড়েন। টি-টোয়েন্টিতে তার নেতৃত্বে খেলবে দল। সাদা বলের এক সংস্করণে বাদ পড়া অন্য সংস্করণে প্রভাব রাখবে না তো! লিটন বললেন এগুলোতে নাকি তিনি অভিজ্ঞ, ‘আমার মনে হয় না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব জায়গায় মানিয়ে নিতে হবে। আমার মনে হয়, এটা আমি খুব ভালো পারি। যখন টেস্ট খেলেছি, টেস্টের মতো খেলার চেষ্টা করেছি; ওয়ানডেতে তারা আমাকে সুযোগ দিয়েছিল। আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি। আশা করি সামনে ঘরোয়া টুর্নামেন্টে খেলব, আবার পারফর্ম করব, তারপর তারা আমাকে মনে করবে, আমি সেরা একাদশে থাকার মতো—অবশ্যই আমাকে সুযোগ দেবে।’ খারাপ পারফরম্যান্সের সঙ্গে ছন্দকে মেলাতে চান না লিটন। বাদ পড়াতে টি-টোয়েন্টি সিরিজেই মনোযোগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘দেখুন এখানে ছন্দ জিনিসটা তেমন নয়। ওয়ানডেতে আমি ভালো খেলতে পারিনি, যে কারণে বেঞ্চে বসে ছিলাম। ওই কারণে, এ সময়টাতে আমি যতটুকু টি-টোয়েন্টি অনুশীলন করা যায়; সেটা করেছি। চেষ্টা করব, মাঠে ওটা কাজে লাগানোর জন্য।’ একটা সময় লিটনকে বলা হতো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতা। ব্যাটে তার পারফরম্যান্সও সেসবের ইঙ্গিত রেখেছিল। দলের নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎ যেন ছন্দপতন হলো অভিজ্ঞ এই ব্যাটারের। ম্যাচের পর ম্যাচ পারফরম্যান্সে ঘাটতির দেখা মিলছে। দল থেকে বাদ পড়েছেনও বেশ কয়েকবার। এবার টি-টোয়েন্টি সিরিজে সেটা পুষিয়ে দিতে পারবেন তো! লিটন বললেন, ‘আমার জন্য প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি তো মনে করি, যে কোনো জায়গায় খেললে আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করতে পারব, আমি এটা আগেও অনেকবার বলেছি। আমি আমার চেষ্টা অনুশীলনেও করি, মাঠেও করি। অনেক সময় ব্যর্থতা চলে আসে, সফলতা খুব একটা আসে না; কিন্তু এটাই জীবনের অংশ।’ চেষ্টার কমতি না রাখলেও মাঠে তার ছাপ রাখতে পারছেন না লিটন। অন্তত সাদা বলে তার ব্যাট সে কথা বলেও না। কেন এমন হচ্ছে, সে উত্তর খুঁজছেন লিটনও, ‘অনেক খেলোয়াড়ই আছেন, যারা একটা বছর সফল হয়েছে, পরের বছর ব্যর্থ হয়েছে। কী কারণে হচ্ছে, তা জানাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি ওইটাই খোঁজার চেষ্টা করছি। কীভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারি।’ লিটন উত্তর খুঁজে পেলেই তাকে ঘিরেও এমন নেতিবাচক প্রশ্নও ইতিবাচকতায় মিশে যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ