আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার: পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ পেন্টাগনের – বর্ণমালা টেলিভিশন

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার: পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ পেন্টাগনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১০:৫৬ 138 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাটি নিয়ে একটি বিস্তৃত ও গভীর পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিশৃঙ্খল ও প্রাণঘাতী আন্তর্জাতিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি নথির মধ্যে হেগসেথ বলেন, আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই ঘটনাটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন অপরিহার্য। আমেরিকার জনগণ এই অধ্যায়ের সম্পূর্ণ চিত্র জানার অধিকার রাখে। নথি অনুসারে, একটি বিশেষ পর্যালোচনা দল গঠন করা হবে, যারা পূর্ববর্তী তদন্ত, ঘটনার তথ্য-প্রমাণ, সাক্ষ্য, নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো পুনর্ব্যবচ্ছেদ করবে। নথির শেষ অংশে বলা হয়েছে, এই টিম নিশ্চিত করবে—আমাদের জাতির সাহসী যোদ্ধা ও সাধারণ নাগরিকদের প্রতি জবাবদিহিতা যেন প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আফগান সেনারা প্রায় প্রতিরোধহীনভাবে ভেঙে পড়ে এবং তালেবান অল্প সময়ের মধ্যেই রাজধানী কাবুলসহ দেশের নিয়ন্ত্রণ নেয়। এরপর কাবুল বিমানবন্দর থেকে এক নাটকীয় ও ত্বরিত সরিয়ে নেওয়া অভিযানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। তবে ২৬ আগস্ট, ২০২১—এই উত্তপ্ত সময়েই এক আত্মঘাতী হামলায় কাবুল বিমানবন্দরের বাইরে প্রাণ হারান ১৭০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে ১৩ জন ছিলেন মার্কিন সেনা। হামলাটি যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে গভীর শোক ও সমালোচনার জন্ম দেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছিলেন, আরও ৫ বা ১৫ বছর থাকলেও পরিস্থিতি বদলাত না। কিন্তু সমালোচকদের মতে, পরিকল্পনার ঘাটতি ও ভুল সিদ্ধান্তই আফগান সরকারের পতন এবং তালেবানদের পুনরুত্থানের পথ প্রশস্ত করে। প্রতিরক্ষা সচিব হেগসেথের এই নতুন উদ্যোগ আফগানিস্তান অধ্যায়ের পুনর্মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ এবং জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি