আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ অক্টোবর, ২০২৫
৭:৪৫ পূর্বাহ্ণ
110 ভিউ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৪৫ 110 ভিউ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পায় টাইগাররা। ২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ করেছিল আফগানিস্তান। ৫ বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল দুই ম্যাচের। এবার সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবলধোলাই করল টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে বোলাররা নাগালে রাখে আফগানদের। ৯ উইকেট তুলে নিয়ে আটকে রাখে ১৪৩ রানে। জবাবে সাইফ হাসানের ব্যাটে ভর করে ১২ বল থাকতে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচেই জিতে দম্ভ দেখানো আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলীর দল। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় শারজাহতে রোববার বঁ হাাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে নেমেছিল বাংলাদেশ। সাইফউদ্দিন-নাসুমরা কাটার মাস্টার ফিজের অভাব বুঝতে দেননি। প্রথম ৬ ওভারে তিনটি এবং ৯৮ রানে আফগানদের ৮ উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেখান থেকে দারভিশ রাসুলি ও মুজিব উর লড়াই করার পুঁজি এনে দেন। শুরুতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭) ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। পরেই নাসুম আহমেদের বলে শামীম হোসেনের হাতে দারুণ ক্যাচে হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১২)। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন সাইফউদ্দিন। পরে আজমতুল্লাহ ওমরজাই (৩) ও মোহাম্মদ নবী (১) ব্যর্থ হয়ে ফেরেন। আশা দেওয়া সাদিকুল্লাহ আতাল ২৮ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে আফগানরা। টিকে ছিলেন চারে নামা দারভিশ রাসুলি। তিনি নবম ব্যাটার হিসেবে ২৯ বলে ৩২ রান করে সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। মুজিব উর ১৮ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি চারটি চার মারেন তিনি। জবাবে ওপেনিংয়ে ২৪ রানের জুটি পায় বাংলাদেশ। পারভেজ ইমন ১৬ বলে ১৪ রান করে ফিরে যান। অন্য ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলেন। তানজিদ ৩৩ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রান করে আউট হন। ৩০ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাকের আলী। ওই জুটিতে ১১ বলে ১০ রানের অবদান ছিল তার। পরের বলে শামীম পাটোয়ারি গোল্ডেন ডাক মেরে ফিরলে ম্যাচ কঠিন হওয়ার শঙ্কা জাগে। কিন্তু সাইফ ও নুরুল হাসান সহজে ম্যাচ শেষ করেন। ম্যাচ সেরা হওয়া সাইফ ৩৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার আসলেও ছক্কা আসে সাতটি। সোহান ৯ বলে ১০ রানের হার না মানা ইনিংস খেলেন। বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাসুম ও পেসার তানজিম সাকিব সমান ৪ ওভারে ২৪ করে রান দিয়ে ২ উইকেট নেন। সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ হোসেন কিছুটা খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৩৩ ও ৩৯ রান দিয়ে ১টি করে উইকেট নিতে পারেন। আফগানদের হয়ে মুজিব উর ২ উইকেট নেন। রশিদ খান উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৩ রান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব