আনচেলত্তির প্রথম ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের – বর্ণমালা টেলিভিশন

আনচেলত্তির প্রথম ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৪২ 109 ভিউ
নতুন কোচ কার্লো আনচেলত্তি কাল রাতেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তিনি এসেই ব্রাজিল দলে বড় কিছু পরিবর্তন এনেছেন। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত তার প্রথম স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। তবে ফিরেছেন অভিজ্ঞ কাসেমিরো, রিশার্লিসন ও অ্যান্টনি। অক্টোবর ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলার সময় তার বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। ব্রাজিল দলেও খেলা হয়নি আর। নেইমার সম্প্রতি চোট থেকে সেরে উঠে সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে সেলেসাওদের দলে ফেরা হয়নি তার। নেইমার ফিরতে না পারলেও কপাল খুলে গেছে টটেনহ্যামের রিশার্লিসন ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরোর। অক্টোবর ২০২৩-এর পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন দুজনে। এদিকে অ্যান্টনি বর্তমানে রিয়াল বেটিসে ধারে খেলছেন। তিনি দারুণ ছন্দে আছেন, দলকে নিয়ে গেছেন ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে। তিনিও জায়গা পেয়েছেন দলে। তবে মূল দলে জায়গা করে নিতে তাকে লড়াই করতে হবে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে। রাফিনিয়া বার্সেলোনার হয়ে এবার ৫৪ ম্যাচে ৩৪ গোল করেছেন, সঙ্গে ২২টি অ্যাসিস্ট। ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনেই খেলেছিলেন। এবার তিনি জাতীয় দলেও ইতালিয়ান এই কোচের সান্নিধ্য পাবেন। বিশ্বকাপের টিকিট অবশ্য এখনো নিশ্চিত হয়নি ব্রাজিলের। দক্ষিণ আমেরিকার গ্রুপে ১৪ ম্যাচে পাঁচটি হেরে চতুর্থ স্থানে রয়েছে দলটি। ব্রাজিল স্কোয়াড: গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সুজা (করিন্থিয়ানস)। ডিফেন্ডার: আলেক্সসান্দ্রো (ফ্লামেঙ্গো), আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), বেরালদো (পিএসজি), কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), দানিলো (ফ্লামেঙ্গো), লেও ওর্তিস (ফ্লামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (ফ্লামেঙ্গো)। মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবুর্গ), ব্রুনো গিমারেশ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এডারসন (আতালান্তা), গারসন (ফ্লামেঙ্গো)। ফরোয়ার্ড: অ্যান্টনি (বেটিস), এস্তেভাও (পালমেইরাস), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), রাফিনিয়া (বার্সেলোনা), রিশার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?