নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামাল গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টের’ অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো.ছমিউদ্দিন। এর আগে সন্ধ্যায় পৌরসভার লাল বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ কামাল ওই এলাকার মৃত শেখ ওসমানের ছেলে। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গ্রেফতার আসামি শেখ কামালকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
