‘অন্তর্যামী’ সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি – বর্ণমালা টেলিভিশন

‘অন্তর্যামী’ সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ৬:৪৯ 61 ভিউ
একটা সময় সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন ঢালিউডের তারকা মাহিয়া মাহি। এর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিনেমা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঢালিউড তারকা। সর্বশেষ চলতি বছরের জুনে চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহিয়া মাহি। তবে এবার ‘অন্তর্যামী’সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আবারও প্রত্যাবর্তন হতে যাচ্ছে মাহিয়া মাহির। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। মাহির ফেরার খবর জানিয়েছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এই সিনেমাটিতে কোন নায়ক থাকবে না জানিয়ে আব্দুল আজিজ বলেন,‘অগ্নি ২’সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’এর গল্প। পুরো সিনেমাটি মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো। জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব। প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয়