অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি – বর্ণমালা টেলিভিশন

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ৯:২৮ 54 ভিউ
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন। বুধবার (৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন, তার রেটিং পয়েন্ট ৭২৮। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে ২৩তম ও ২৬তম অবস্থানে আছেন। ভারতের রোহিত শর্মা ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর আফগানিস্তানের ইব্রাহিম জাদরান দ্বিতীয় স্থানে রয়েছেন। বোলিং র‍্যাংকিংয়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি একটি ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমেছেন, তার পয়েন্ট ৫৮৭। পাকিস্তানের আরেক বোলার নাসিম শাহ ১০ ধাপ উঠে ৩৩তম স্থানে পৌঁছেছেন, তার পয়েন্ট ৫২৪। আফগান স্পিনার রশিদ খান ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। তার পরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দ্বিতীয় স্থানে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি